নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়ায় স্বামীকে জবাই ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগে স্ত্রী ফারজানা আক্তার মুন্নিকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি চাপাতি ও একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১১টার দিকে দেলপাড়ার চানাচুর ফ্যাক্টরি গলির একটি বাড়িতে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে নিজ বাড়িতে স্বামী জাহাঙ্গীর হোসেনকে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী ফারজানা আক্তার মুন্নি গলা কেটে ও দু'হাতের কবজি কেটে হত্যা নিশ্চিত করে।
স্থানীয় জিজ্ঞাসাবাদে প্রাথমিক ভাবে জানা যায়, স্বামী-স্ত্রীর পরকিয়া সংক্রান্তে দাম্পত্য কলহের জেরে স্ত্রী কর্তৃক স্বামীকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করা হয়েছে।
হত্যা কান্ডে ব্যবহৃত একটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।





































আপনার মতামত লিখুন :