নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি মো.শাহিন মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহিন মিয়া উপজেলার দড়িকান্দি এলাকার নসর আলম ও রহিমা বেগমের ছেলে।
সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান , দীর্ঘদিন ধরেই তাকে ধরার জন্য আমরা চেষ্টা করেছি আজকে সফল হয়েছি। গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।






































আপনার মতামত লিখুন :