News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

শামীম ওসমানের আলোচিত খলিফা লালশেষ সময়ে ছিলেন অবহেলিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ১০:০৭ পিএম শামীম ওসমানের আলোচিত খলিফা লালশেষ সময়ে ছিলেন অবহেলিত

মাহতাবউদ্দিন লাল। এক সময়ের প্রভাবশালী শামীম ওসমানের খলিফাদের একজন ছিলেন। ১৯৯৬ হতে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকা সময়ে ধরাকে সরা জ্ঞান করতেন তিনি। পরের ৭ বছর ছিলেন আত্মগোপনে। তবে ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও লালকে আর কাছে টেনে নেয়নি শামীম ওসমান।

২০১২ সালে মাহতাবউদ্দিন লাল মারা যান। ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। লাল নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিগত কমিটির আহ্বায়ক ছিলেন। ১৯৯৮ সালে বন্যার সময়ে শহরের চাষাঢ়ায় রেলস্টেশন এলাকায় সেনাবাহিনীর এক সদস্যের সঙ্গে অশোভন আচরণ করায় সেদিন তাকে বেধড়ক পিটুনির শিকার হতে হয়েছিল। ২০০১ সালের ১ অক্টোবর সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশ ত্যাগ করে ভারতে চলে গিয়েছিলেন তিনি। ২০০৭ সালের ভারতে পালিয়ে থাকার সময়ে ওই বছরের ১ মে তার বিরুদ্ধে লাল নোটিশ (রেড ওয়ারেন্ট) জারি করেছিল ইন্টারপোল। পরে ২০১০ সালের মার্চ মাসে সে ওয়ারেন্ট প্রত্যাহার করে নেয়া হয়। ২০০৮ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে লাল দেশে চলে আসেন। কিন্তু জনসম্মুখে আসেনি। ওই সময়ে পরিবারের এক সদস্য জানিয়েছিলেন অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে লাল স্বাভাবিক পথে আসার চেষ্টা করেছিল। চেষ্টা করেছিল অতীত ভুলের প্রায়শ্চিত্ত করে ভালো পথে আসার। সে পথে অনেকটা এগিয়েও গিয়েছিলেন তিনি। কিন্তু তার সে আশা পূরণের আগেই তাকে চলে যেতে হয়েছে না ফেরার দেশে। তখন শামীম ওসমান বার বার বাধা হয়ে দাঁড়ায়। পরিবারের লোকজন শামীম ওসমানের সঙ্গে দেখা করতে চাইলেও তিনি অনীহা প্রকাশ করেন।