News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ফিরতে চান না শামীম ওসমান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ১০:০৩ পিএম ফিরতে চান না শামীম ওসমান

শামীম ওসমান রাজনীতিতে ফিরছেন না। অনুসারীদের মধ্যে এ বার্তা ইতোমধ্যে চলে গেছে। সে কারণে অনুসারীরাও আর মাঠে নামতে নারাজ। এ কারণেই গত কয়েক মাসে নারায়ণগঞ্জ শহরে ঝটিকা ও গুপ্ত মিছিল হলেও সেখানে শামীম ওসমানের নাম ছিল অনুপস্থিত।

১৯৯৬ সালে সপ্তাহ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে প্রথম এমপি নির্বাচিত হয়েছিলেন আলোচিত শামীম ওসমান। পরে ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পরপরই নারায়ণগঞ্জ ছেড়ে দুবাই পালিয়ে যান। তার পলায়নে কারণে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থবিরতা হয়ে পড়ে। প্রকাশ্যে রাজনীতিতে ঝিমিয়ে পড়েন জেলা মহানগরের সিনিয়র নেতারা। প্রায় সাড়ে ৮ বছর পর ২০০৯ সালের এপ্রিল তিনি নারায়ণগঞ্জে এসেই স্টেডিয়ামে বিশাল জনসভায় যোগ দিয়ে ফিরেন শামীম ওসমান। তখন আওয়ামীলীগ সরকার ক্ষমতা থাকায় তাকে কারাগারের আতংক দেখতে হয়নি।

পরবর্তিতে প্রায় সাড়ে চার বছর ক্ষমতা ছাড়া শামীম ওসমান রাজনীতিতে বেপরোয়া হয়ে উঠে। ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিনাভোটে এমপি নির্বাচিত হয়ে সমালোচিত হন তিনি। ২০১৮ ও ২০২৪ সালে একই কায়দা এমপি নির্বাচিত হলেও ফতুল্লাবাসী ভাগ্য পরিবর্তন হয়নি। টানা ১০ বছর সংসদ সদস্য থাকলেও শামীম ওসমানের নির্বাচনী এলাকায় ছিল না দৃশ্যমান কোনো উন্নয়ন। বিভিন্ন সভা সমাবেশে নিজ নির্বাচনী এলাকাকে নববধূর মতো সাজাবেন বলে ঘোষণা দিয়ে আসলেও ফতুল্লাবাসীকে এখনো বৃষ্টি হলেই ডুবতে হচ্ছে পানিতে। ভাঙাচোরা সড়ক আর জলাবদ্ধতায় নাকাল হতে হচ্ছে জনগণকে।

গেল দেড় দশকে সাধারণ জনগণ চরম দুর্ভোগ পোহালেও ২০১৪ সালে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হওয়ার পর থেকে ফুলে ফেঁপে ওঠে শামীম ওসমান ও তার পরিবারের সম্পদ। শামীম ওসমানের সঙ্গে বেড়েছিল তার স্ত্রী, পুত্র ও কন্যার সম্পদও। বিগত তিনটি নির্বাচনে দাখিলকৃত হলফনামা পর্যালোচনায় দেখা গেছে শামীম ওসমান ও তার পরিবারের সম্পদ বেড়েছিল বহুগুণ। গেল দেড় দশকে টাকার কুমিরে পরিণত হয়েছিলেন শামীম ওসমান।

২০২৪ সালের ১৮ জুলাই ছাত্র-জনতা আন্দোলনে ঝড় তুলে তান্ডব চলে পুরো শহর। যার কারণে পরদিন ১৯ জুলাই জনতা ও শিক্ষার্থীদের ওপর গুলি চালান শামীম ওসমান ও তার বাহিনী, ইতোমধ্যে ভিডিও প্রকাশ হয়ে ভাইরাল হয়েছে। যার কারণে প্রায় অর্ধশতাধিক মামলা শামীম ওসমান প্রধান আসামী হয়ে মামলার আসামী হয়েছেন। একই সাথে তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান ও মেজ ভাই সেলিম ওসমানের নাম রয়েছে।

এদিকে ২৩ মাসের কাছাকাছি সময়েও আত্মগোপনে থাকা শামীম ওসমান পুরো নিশ্চুপ হয়ে রয়েছেন। গত কয়েক মাস আগে সাবেক মন্ত্রী ও দলীয় নেতাদের সাথে দুবাইতে দেখা গেছে একাধিক বৈঠকে। তিনি এখনো দেশে ফেরার কোন বার্তা দেয়নি অনুসারীদের।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে সম্প্রতি দেওয়া এক ইমেইল সাক্ষাৎকারে নিজের দেশে ফেরা ছাড়াও বাংলাদেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা, নিজের রাজনৈতিক ভবিষ্যৎ, দেশের বর্তমান পরিস্থিতিসহ নানা বিষয়ে কথা বলেছেন শেখ হাসিনা। এর প্রেক্ষিতে এখনো শামীম ওসমান তার দেশে থাকা নেতা-কর্মীদের কাছে কোন বার্তা দেয়নি বলে জানা গেছে।