News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

বন্দরে আরো দুই সেতু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৯:৩৪ পিএম বন্দরে আরো দুই সেতু

২০০৬ সালে ৮অক্টোবর হাজীগঞ্জ-নবীগঞ্জ সেতু’র ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরবর্তিতে আওয়ামীলীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসা ও হীনমন্যতায় সেতু বাস্তবায়ন করেনি। যার কারণে শহর-বন্দরের সাধারণ ও শ্রমজীবী মানুষদের দীর্ঘ ২০ বছর ভোগান্তি কবলে রেখেছে। এবার জনগণ তাদের রায় পরিবর্তন করে বিএনপির সরকার ক্ষমতা দিয়ে শীতলক্ষ্যা নদীতে আরো ২টি সেতু কাজ শুরু করতে যাচ্ছে। ইতোমধ্যে ৫নং ঘাট-একরামপুর সেতু নির্মাণের কাজ চলমান রয়েছে। এবারের বাজেটের পর হাজীগঞ্জ-নবীগঞ্জ সেতু বাস্তবায়নে কাজ শুরু করতে যাচ্ছে সরকার এমন বার্তা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

তিনি বলেছেন, ৫টি খেয়াঘাট দিয়ে প্রতিদিন আনুমানিক লক্ষাধিক জনসাধারণ যাতায়াত করে থাকে। যার কারণে অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের সময় প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানী সহ ব্যাপক জানমালের ক্ষয় ক্ষতি হয়ে থাকে। জনগণের রায়ে নির্বাচিত হওয়া পর সাড়ে ৩ শত মিটার নদীর প্রশস্ততায় সেতু নির্মাণের ঠিক ছুটছে সরকার। ইতোমধ্যে সেতু নির্মাণে চীনের একটি প্রতিনিধি দল পরিদর্শন করে গেছেন। এবারের বাজেটের সেতু অর্থ উত্থাপনের পরই কাজ শুরু করতে যাচ্ছে।

আওয়ামীলীগ সরকার আমলে ৫নং ঘাট-একরামপুরে কদম রসূল সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়। পরবর্তিতে অন্তবর্তী সরকার আমলে সেতু ডিজাইন নিয়ে ত্রি-মুখি আপত্তিতে দুই পাড়ে কাজ থমকে পড়ে। এরপর বিএনপির সরকার আমলে আবারো কাজ শুরু করা হয়েছে। যার কারণে বন্দর-শহর মানুষদের জন্য দুই সেতু বাস্তবায়নের পথে রয়েছে। এমন সংবাদে লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ স্বস্তি নিশ্বাস ফেলছে। একই সাথে বিএনপির সরকারের এমপি আবুল কালাম ও নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান সহ সরকারের প্রশংসা করেছেন সাধারণ মানুষ।

বন্দর ও সদরের দুই প্রান্তের মানুষের মাঝে যোগাযোগের পথ সৃষ্টি লক্ষ্যে হাজীগঞ্জ-নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর উপর বহুল প্রত্যাশিত সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বেগম খালেদা জিয়া। আওয়ামীলীগ সরকার আমলে এই সেতু আটকিয়ে রেখে গোগনগর-মদনগঞ্জ এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণ করেন। এর ফলে প্রায় ২০ বছর পর হাজীগঞ্জ-নবীগঞ্জ সেতুটি বাস্তবায়ন করার লক্ষ্যে ১ জুন চীন সরকারের মালিকানাধীন চীনা রোড ও ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) একটি বিশেষ প্রতিনিধি দল প্রস্তাবিত সেতু’র নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন। এর আগে নগর ভবনের বৈঠক শেষে চীনের প্রতিনিধি দলটি নগরীর হাজীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত হাজীগঞ্জ-নবীগঞ্জ সেতুর নির্ধারিত স্থান ও ভিত্তিপ্রস্তর এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। সেতুর প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে চীনের প্রতিনিধি দলটি হাজীগঞ্জ-নবীগঞ্জ সেতুসহ গুরুত্বপূর্ণ নাগরিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পানি পরিশোধন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি পরিচ্ছন্ন, টেকসই ও নাগরিকবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেয় তারা।