নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় পতাকার সঙ্গে কালেমা লেখা যুক্ত করে বিক্রির অভিযোগে সন্দেভাজন দুজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে তাদের আটক করে দুপুরে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মাওলানা এরশাদ আলীর ছেলে মো.নিয়ামক উল্লাহ (২৫) ও শেরপুর জেলার সদরের চান মিয়ার ছেলে সিদ্দিক (২৬)।
পুলিশ সুত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা নাসিক ২নং ওয়ার্ডস্থ মিতালি মার্কেট এলাকায় আরবি অক্ষরে কালেমা লেখা পতাকা বানিয়ে তা অনলাইন প্লাটফর্মে বিক্রি করতেন। সাম্প্রতিক সময়ে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় তাদের তৈরি পতাকা উড়তে দেখা যাওয়ায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
তিনি বলেন, জাতীয় পতাকাকে বিকৃত ও কালেমার পতাকা বানিয়ে গ্রেফতারকৃরা অনলাইন পেজের মাধ্যমে বিক্রি করে যাচ্ছিলো। তাদের এই কাযক্রমের পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে কিনা তা তদন্তের স্বার্থে গ্রেফতার করে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত ১ জুলাই "নারায়ণগঞ্জে কালেমা যুক্ত করতে গিয়ে বিকৃত হচ্ছে জাতীয় পতাকা" শিরোনামে নিউজ নারায়ণগঞ্জ সংবাদ প্রকাশ করে।

































আপনার মতামত লিখুন :