News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে ইজিবাইক চালকদের সড়ক অবরোধ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬, ০৮:৩০ পিএম সিদ্ধিরগঞ্জে ইজিবাইক চালকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ শহরে অবৈধ ব্যাটারিচালিত ইজিবাইক চলাচলের অনুমতি, সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ এবং পুলিশের আইনি পদক্ষেপ বন্ধের অনৈতিক দাবিতে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় বিক্ষোভ চালিয়েছে ইজিবাইক চালকরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সিদ্ধিরগঞ্জ পুলে কাঠ, বাঁশ ও প্লাস্টিকসামগ্রীতে আগুন জ্বালিয়ে প্রধান সড়ক অবরোধ করে শতাধিক অবৈধ ইজিবাইক চালক।

অটোরিকশাচালকদের বিক্ষোভের কারণে ঢাকা-চট্টগ্রাম লিঙ্ক রোড ও আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও পথচারী।

বিক্ষোভকারী চালকদের আমিনুল বলেন, কোনো প্রকার আইনি বাধা ছাড়াই নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় তাদের ইজিবাইক ঢুকতে দিতে হবে। এছাড়া নিজেদের ইচ্ছেমতো সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করা এবং পুলিশের দায়ের করা মামলা ও জরিমানা বন্ধের দাবি জানান তারা। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। চালকদের সঙ্গে কথা বলে ও বুঝিয়ে সড়ক অবরোধ মুক্ত করা হয়।