বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুর উদ্যোগে মঙ্গলবার খানপুর দারুস সালাম এতিমখানা ও মাদ্রাসার শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মো. রেজা রিপন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহম্মেদ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বরকত উল্লাহ। আরও উপস্থিত ছিলেন, শাহাবুদ্দিন, মো.দুলাল হোসেন, আনভীর আজিজ হৃদয়, মো.হৃদয় তালুকদার, মো.ফরিদ উল্লাহ দিপু, তাইজুল ইসলাম বাবু, রেজাউল করিম শাওন, শাহাজালাল, মো.নয়ন সহ প্রমুখ।
এসময় ইফতারের আগ মুহূর্তে এতিম শিশুদের নিয়ে মহান আল্লাহর দরবারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ জিয়া পরিবার এবং প্রয়াত সকল নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।







































আপনার মতামত লিখুন :