News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

বর্তমান সরকার কারো প্রতিপক্ষ নয় : প্রতিমন্ত্রী নুরুল হক নূর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ১১:০৯ পিএম বর্তমান সরকার কারো প্রতিপক্ষ নয় : প্রতিমন্ত্রী নুরুল হক নূর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, বিএনপি জামায়াত এনসিপি সকলেই আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে আন্দোলন করেছিলাম। কাজেই এ সরকার কারো প্রতিপক্ষ নয়, এ সরকার আমাদের সকলের সরকার। এই সরকারের বাংলাদেশের ভবিষ্যতের জন্য বাংলাদেশের পুনর্গঠনের জন্য আমাদেরকে সফল করতে হবে।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এদিন নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

নুরুল হক নূর বলেন, আমরা জিয়াউর রহমানকে পেয়েছি এখন তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেই দর্শন সেই কর্মস্পৃৃৃৃৃৃৃৃৃৃহায় উদ্দীপনায় দেখতে পাই। সরকারি দল, বিরোধী দল, নাগরিক সমাজ যদি আমরা সরকারকে সহযোগীতা করি তাহলে তারেক রহমানের নেতৃত্বে বেশিদিন প্রয়োজন হবে না, আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশকে আমরা একটা ট্র্যাকে তুলতে পারবো।

বর্তমানে চলমান যুদ্ধ প্রসঙ্গে প্রতিমন্ত্রী নূর বলেন, আমাদের প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন পরিস্থিতির যদি অবনতি হয় তবে আমাদের শ্রমিকরা দেশে ফিরলে তাদের কর্মসংস্থান কিংবা তাদের ক্ষতিপূরণ বা তাদের কল্যানের জন্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি তরিকুল সুজন, গণঅধিকার পরিষদ মহানগরের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনসহ প্রমুখ।