নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। ৩ জুন রাত ১০টায় তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়ে বেরিয়ে আসেন। পরে তাকে বহন করা গাড়ি দ্রুত কারাগার এলাকা ত্যাগ করেন। সেখানে তিনি কোন গণমাধ্যমের সামনে হাজির হয়নি বক্তব্যও দেয়নি। ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় মোট ১২ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
আইনজীবি অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, আইভী রাত ১০টায় মুক্তি পেয়েছেন। তিনি মুক্তি পেলেও কোন প্রতিহিংসার রাজনীতি করবেন না। তিনি গাড়িতে করে নারায়ণগঞ্জে আসছেন।
২০০৩-২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনটি নির্বাচনে টানা জয়ী হন তিনি।












-20260603135648.jpg)





















আপনার মতামত লিখুন :