News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ত্বকী হত্যার বিচার দাবীতে সোমবার আলোক প্রজ্বালন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুন ৬, ২০২৬, ১০:২৯ পিএম ত্বকী হত্যার বিচার দাবীতে সোমবার আলোক প্রজ্বালন

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫৯ মাস (১৩ বছর তিন মাস)। দীর্ঘ এ সময়েও এ হত্যার অভিযোপত্র আদালতে জমা দিয়ে বিচারটি শুরু করা হয় নাই। হত্যার সব কিছু উদ্ঘাটনের পরেও এত দিনে অভিযোগপত্র জমা না দেয়া দেশে বিচার ব্যবস্থার ইতিহাসে নজিরবিহীন। এইটি রাষ্ট্রের বৈষম্য মূলক বিচার ব্যবস্থার নগ্ন উদাহরণ।

ত্বকী হত্যার ১৫৯ মাস উপলক্ষ্যে ত্বকী সহ সকল হত্যার বিচারের দাবিতে ৮ জুন সোমবার সন্ধ্যা সাতটায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গনে আলোক প্রজ¦ালন কর্মসুচি অনুষ্ঠিত হবে।