নারায়ণগঞ্জ সদর থানা এলাকার সৈয়দপুর গোলচত্বর এলাকা থেকে আওযামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ১ জুন রাত ১টা ৪৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো শাহিন (৪৩), বিল্লাল হোসেন (৩৮), আমির হোসেন (৪১) ও সম্রাট (৪০)। তারা নারায়ণগঞ্জ সদর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার হন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের (নিষিদ্ধ সংগঠন) ব্যানারে মিছিল করে জনমনে আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।


































আপনার মতামত লিখুন :