নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওকিল উদ্দিন ভূঁইয়ার উপর হামলার ঘটনায় এনায়েতনগর ইউনিয়ন যুবদলের চার নেতাকর্মীকে বহিষ্কার করেছে যুবদল।
বৃহস্পতিবার (৪ জুন) জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। তাঁরা হলেন মামুন, কাউছার, নিতাই ও দেলোয়ার হোসেন।
জেলা যুবদলের আহŸায়ক সাদেকুর রহমান সাদেকের সাথে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান রনি।
এর আগে বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের কার্যালয় প্রাঙ্গনে ওকিল উদ্দিন ভূইয়ার উপর হামলার ঘটনা ঘটে। ভূঁইয়াকে ব্যাপক মারধর করা হয়। সেই সাথে তার পড়নে থাকা জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়। পরে অন্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।




















-20260603135648.jpg)









আপনার মতামত লিখুন :