News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুবলীগে আজমেরী-সানির লড়াই


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৩, ২০২৬, ১১:১৪ পিএম যুবলীগে আজমেরী-সানির লড়াই

রিফাইন্ড আওয়ামী লীগের টার্গেট নিয়ে নারায়ণগঞ্জের যুবলীগের ব্যানারে মাঠ সরগরম করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জাতীয় পার্টির সাবেক এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান ও আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানের অনুসারী সাফায়েত আলম সানি। বিএনপির সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দুই নেতা জেলা যুবলীগের সভাপতি পদ আসীন হওয়ার লক্ষ্যে শহর ও সোনারগাঁয়ে অনুসারীদের ঝটিকা মিছিলে দেখা গেছে।

২৪ এর ৫ আগস্টের পর থেকে আজমেরী ওসমান পাশ^বর্তী দেশ কলকাতায় ও সাফায়েত আলম সানি দেশে আত্মগোপনে রয়েছেন।

গত তিন মাস যাবৎ এই দুই নেতা নিজের ও অনুসারীদের ফেসবুকে সক্রিয়তা দেখা যাচ্ছে।

নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির পক্ষে বিক্ষোভ মিছিল, নাশকতা ও গোপন বৈঠকের অভিযোগে যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। গত মাসে ঘটনাবলীর মধ্যে প্রধান মামলাগুলো হয়েছে বিক্ষোভ মিছিল ও নাশকতা। কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা প্রত্যাহারের দাবিতে একই দিনে চাষাঢ়া ও সোনারগাঁয়ের হাইওয়েতে মিছিল করে যুবলীগের অনুসারীরা। এতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিক্ষোভ মিছিলের ঘটনায় আজমেরী ওসমানের সেকেন্ড কমান্ড সহ সাবেক ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাদের নাম সহ ৫৪ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে গোপন বৈঠক চলাকালে চাষাঢ়ার একটি রেস্টুরেন্টে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের অভিযান পরিচালিত হয়। আটককৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। 

এদিকে গোপন বৈঠকের তথ্য নিয়ে জেলা যুবলীগের সভাপতি প্রার্থী আজমেরী ওসমান ও সাফায়েত আলম সানি’র মধ্যে তথ্য ফাঁস করার গুঞ্জন উঠেছে। যার কারণে বৈঠকের কিছুক্ষণের মধ্যে পুলিশের অভিযান নিয়ে ইতোমধ্যে দলের শীর্ষ পর্যায়ে অভিযোগ গেছে।

আওয়ামী লীগের নেতাদের সূত্রে জানা গেছে, বিএনপির সরকার গঠনের পর থেকে রিফান্ড আওয়ামী লীগ দেশে ফিরে আসার আভাস সৃষ্টি করেছে। যার কারণে যারা রাজপথে দখল করে নিজেদের শক্ত অবস্থান তুলে ধরতে পারবে তারাই পাবেন কমিটির দায়িত্ব। এমন বার্তা থেকে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যত্র দলের শীর্ষ পর্যায়ে সমর্থকরা এখন যুবলীগের ব্যানারে মাঠে নেমেছেন। বিগত অন্তর্বর্তী সরকার আমলেও তারাই বিভিন্ন স্থানে সক্রিয় ছিলেন। 

অন্যদিকে জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমান এবং প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমানের একমাত্র ছেলে আজমেরী ওসমান হঠাৎ যুবলীগের নামে ব্যানার নিয়ে মাঠে দেখায় আলোচনা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে আজমেরী ওসমানের বিরুদ্ধে অর্ধ শতাধিক মামলা রয়েছে একই সাথে বিশেষ ট্রাইব্যুানাল আদালতে একটি মামলা অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। বিচার কাজ শুরু মধ্যে আজমেরী ওসমানের অনুসারীরা রাজপথে মিছিল করা নিয়ে বিশেষ বার্তা রয়েছে বলে গুঞ্জন উঠেছে।

একই সাথে আওয়ামী লীগের সাবেক এমপি প্রভাবশালী নেতা শামীম ওসমানের অনুসারী নাজমুল আলম সজলের ছোট ভাই সাফায়েত আলম সানি হওয়ায় জেলা ছাত্রলীগের সভাপতি হয়ে ছিলেন। দীর্ঘ সময়ে সভাপতি দায়িত্ব পালনকালে শামীম পুত্র অয়ন ওসমানের সাথে দূরত্ব সৃষ্টিতে পদ হারাতে হয় সানির। এরপর থেকে ওসমান পরিবারের সাথে সানির দূরত্ব ছিলো প্রকাশ্যে। যার কারণে নাজমুল আলম সজলকে এক সময়ে স্বেচ্ছাসেবক লীগ কমিটি ছাড়তে হয়েছে।

জানা গেছে, আজমেরী ওসমান ও সাফায়েত আলম সানি দুইজনই জেলা যুবলীগের সভাপতি পদে আশাবাদী। আগামী দিনে দলের নিষিদ্ধ ঘোষণা প্রত্যাহার করা হলে প্রকাশ্যে রাজপথে দেখা যাবে তাদের এমন তথ্য দিয়েছেন তাদের অনুসারীরা।