News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ডান্ডিবার্তা পাঠক ফোরাম সিদ্ধিরগঞ্জ শাখার বৃক্ষরোপন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুন ৬, ২০২৬, ১০:২৩ পিএম ডান্ডিবার্তা পাঠক ফোরাম সিদ্ধিরগঞ্জ শাখার বৃক্ষরোপন

ডান্ডিবার্তা পাঠক ফোরাম সিদ্ধিরগঞ্জ ২ নং ঢাকারশ্বরী শাখা কমিটির সভাপতি সুমন সরকারের  উদ্যোগে  ৬ জুন (শনিবার) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জ লেকে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ডান্ডিবার্তা পাঠক ফোরাম কেন্দ্রীয় কমিটির  সভাপতি ও সাংবাদিক  জাহাঙ্গীর ডালিম বলেন, আসুন গাছ লাগাই পরিবেশ বাঁচাই। গাছ হলো অক্সিজেন।  আমরা  আপনারা  গাছ লাগানো দেখে প্রজন্ম থেকে প্রজন্ম গাছ লাগাতে উৎসাহী হবে। একটি গাছ কাটার আগে কয়েকটি গাছ লাগনো পরিকল্পনা করুন।

উপস্থিত ছিলেন  সিদ্ধিরগঞ্জ শাখার উপদেষ্টা মোহাম্মদ মাহবুব মোল্লা, সাধারণ সম্পাদক  প্রান্ত দাস, সাংগঠনিক সম্পাদক, এনামুল হক গাজী প্রমুখ।