News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

পার্লামেন্ট মেম্বার ক্লাবে নারায়ণগঞ্জের তিন এমপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১২, ২০২৬, ১০:১৪ পিএম পার্লামেন্ট মেম্বার ক্লাবে নারায়ণগঞ্জের তিন এমপি

পার্লামেন্ট মেম্বারস্ ক্লাবের ২৫ সদস্যের কমিটিতে জায়গা পেয়েছেন নারায়ণগঞ্জের তিনজন সংসদ সদস্য। তাঁরা হলেন নারায়ণগঞ্জ-১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া  দিপু, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম আজাদ ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন।

ক্লাবের এই কমিটিতে সভাপতি হয়েছেন বরগুনা-২ আসনের এমপি নুরুল ইসলাম মনি এবং সাধারণ সম্পাদক হয়েছেন ভোলা-১ আসনের এমপি আন্দালিভ রহমান পার্থ।

এবারের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটিতে সর্বাধিক নারায়ণগঞ্জ জেলা থেকেই তিনজন এমপি স্থান পেয়েছেন। একাধিক সদস্যের মধ্যে গাজীপুর, গোপালগঞ্জ জেলা থেকে দুজন স্থান পেয়েছেন।