বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন মাদ্রাসা বিভাগ শাখার সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর শুক্রবার বিকালে মহানগর মজলিস কার্যালয়ে উক্ত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ।
২০২৬-২৭ সেশনে ইসলামী ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ মাদ্রাসা বিভাগ শাখার সভাপতি হিসেবে আবু হুরায়রা ও সেক্রেটারি সাইয়্যেদাইন দায়িত্বপ্রাপ্ত হন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহনেওয়াজ বলেন, সংগঠনের প্রতিটি দায়িত্ব কেবল কোনো সম্মান বা পদের পরিচয় নয়; বরং এটি মহান আল্লাহর দরবার থেকে আসা এক পরম আমানত। কে কতটুকু সততার সাথে এই দায়িত্ব পালন করেছি, কেয়ামতের সেই কঠিন ময়দানে রবের কাছে তার পূর্ণাঙ্গ হিসাব দিতে হবে। তাই আমাদের নিয়তকে হতে হবে সর্বতোভাবে খাঁটি এবং প্রতিটি আন্দোলন ও কর্মপন্থা হতে হবে শুধুই রবের সন্তুষ্টি লাভের আশায়। কোরআন-সুন্নাহর শাশ্বত শিক্ষার আলোকে সহিহ জ্ঞান, গঠনমূলক তারবিয়াত ও দাওয়াতি প্রচারণার মাধ্যমে আমাদের এই প্রাতিষ্ঠানিক মাদ্রাসা ছাত্রসমাজকে ইলম, আমল ও তাকওয়ার শক্তিতে সুসংগঠিত করে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ জেলা সাবেক সভাপতি তৌফিক বিন হারিছ, খেলাফত মজলিস ফতুল্লা থানা সভাপতি আবু বকর, ছাত্র মজলিস মহানগর ক্যাম্পাস ও ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ সিয়াম আহমাদ, বায়তুলমাল ও প্রচার সম্পাদক মুহাম্মদ জাওয়াদুল ইসলাম, সদর থানা বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ফয়সাল , প্রমুখ।












(10)-20261106161448.jpg)
(9)-20261106143447.jpg)
(8)-20261106132059.jpg)
(7)-20261106130729.jpg)

(1)-20261105094442.jpg)
(5)-20261106124722.jpg)









-20261104095621.jpg)






আপনার মতামত লিখুন :