প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
৪ নভেম্বর রাত আটটার পরে নাসিক ৩নং ওয়ার্ডস্থ বটতলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
নিহতের নাম বিলকিস আমিন (৭০)। তিনি ৩নং ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকার মৃত্যু রুহুল আমিনের স্ত্রী।
জানা গেছে, নিহত বিলকিস আমিন দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় ছিলেন। সকাল আটটার সময়ে তিনি নিজ বাসায় মৃত্যুবরণ করলে তার সন্তান ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবের জন্য রাতে জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরবর্তীতে রাত সাড়ে সাতটায় নারায়ণগঞ্জ জেলা কারাগারে কারাবন্দী থাকা হাবিবকে মায়ের জানাজায় উপস্থিত হওয়ার জন্যে তিন ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন হলে পরিপূর্ণ পুলিশ নিরাপত্তায় পুনরায় কারাগারের নিয়ে যাওয়া হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.মজিবুর রহমান বলেন, জানাজার সময়ে আমাদের থানা
পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ছিলো। জানাজা শেষে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস জানান, মায়ের জানাজায় উপস্থিত হতে বিকেল সাড়ে পাঁচটা হতে রাত সাড়ে আটটা পর্যন্ত কারাবন্দী হাবিবকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা ও দাফনকার্য সম্পন্ন শেষে পুনরায় নিয়ে আসা হয়েছে। বৈষম্যবিরোধী মামলায় তিনি কারাবন্দী রয়েছেন।






































আপনার মতামত লিখুন :