নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি মোবাইল ফোনসহ তিনজন অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের এক সহযোগী পালিয়ে যায়।
শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১১টায় সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় সোহেলের মুদি দোকানের সামনে কাঠের পুলের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন ওরফে শীষনাগ জসিম (৪৫), মো. লিটন ওরফে পাইলট লিটন (৪৫) ও মো. শফিকুর রহমান ওরফে রনি (৩৫)। তাদের সহযোগী বিল্লাল ড্রাইভার (৩৫) পালিয়ে যায়।
ডিবি পুলিশের অভিযানে জসিমের কাছ থেকে একটি কালো রঙের বিদেশি পিস্তল ও রেডমি নোট ১৩ মোবাইল ফোন এবং লিটনের কাছ থেকে হুয়াই পি৩০ মোবাইল ফোন উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, উদ্ধার করা মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ ও গ্যালারিতে অবৈধ অস্ত্রের ছবি এবং কেনাবেচা সংক্রান্ত বার্তা পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজন ও পলাতক একজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।














(10)-20261106161448.jpg)
(9)-20261106143447.jpg)
(8)-20261106132059.jpg)
(7)-20261106130729.jpg)
(6)-20261106125255.jpg)

(1)-20261105094442.jpg)









-20261104095621.jpg)






আপনার মতামত লিখুন :