News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনকে আটকের পর কারাদণ্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ০৭:০৫ পিএম রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনকে আটকের পর কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে আট জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। মাদকদ্রব্যের ব্যবহার, সংরক্ষণ ও সেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। শনিবার ৭ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ বিন শফিক এর নেতৃত্বে উক্ত ভ্রাম্যমান আদালতটি পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন জানায়, মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।