News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

যুবদল নেতা জোসেফের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ০৫:৫৫ পিএম যুবদল নেতা জোসেফের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া

সাংবাদিক কলামিস্ট দৈনিক নারায়গঞ্জের শতকথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেনের স্ত্রী এবং নারায়ণগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফের মা মমতাজ বেগমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল, দোয়া ও চেহলাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) জুমআর নামাজের পর গোগনগর বড় মসজিদে আয়োজিত মিলাদ মাহফিল ও দোয়ায় মহানগর বিএনপি, অঙ্গসংগঠন এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা হালকায়ে জিকির, মিলাদ মাহফিল ও দোয়ায় অংশগ্রহণ করেন। পরে মরহুমার কবর জিয়ারত করেন মহানগর যুবদল নেতা জোসেফ।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক এবং নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মজিবুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হোসেন শকু, বন্দর উপজেলা বিএনপি সভাপতি হিরন, মাকিম মোস্তাকিম শিপলু, ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশন এর পরিচালক মজিবুর, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, সহ সভাপতি মোঃ শাহীন, ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজালাল সরদার ও সদর থানা শ্রমিক দলের আহবায়ক অলক ইসলাম।

আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা জুয়েল প্রধান, আক্তারুজ্জামান মৃধা, এ, আমির হোসেন, আলী নওষাদ তুষার, এমএম সাগর, আব্দুল কাইয়ুম আল আমিন, হাজী সাঈদ, আতিকুর রহমান সবুজ, শফিকুল আলম মুক্ত, লিখন, সফর আলী ভূইয়া, শাহীন ঢালী, ইব্রাহিম খলিল ভূইয়া, মিজান, ওমর ফারুখ, কাজী সোহাগ, বাপ্পি শিকদার, জনি খন্দকার, ওসমান গনি, দুলাল হোসেন, নুর আলম খন্দকার, আল আমিন, মনা, আলফু প্রধান, রুবেল, সেলিম খন্দকার, মাহমুদুল হাসান মাসুম, ইলিয়াস, এমারত, আক্তার হোসেন, সামসু, ফারুখ হোসেন, আলমগীর, হাসান,হানিফ বেপারী, বাবুল প্রধান, রাবিদ হাসান মিম, মোহাম্মদ হোসেন কাজল, হারুন, শহীদুল, শান্ত, আব্দুর রহমান ও আক্তার ভান্ডারী।