News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

বিএনপির তিন অসুস্থ নেতার বাড়িতে এমপি আবুল কালাম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬, ০৬:৩৭ পিএম বিএনপির তিন অসুস্থ নেতার বাড়িতে এমপি আবুল কালাম

নারায়ণগঞ্জের বন্দরে বিএনপির তিন অসুস্থ নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাদের নিজ নিজ বাড়িতে ছুটে গেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী, মেয়ে সামনূর বাঁধনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত তিনি বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন স্বপন এবং দলের একনিষ্ঠ কর্মী নাসির উদ্দিনের বাড়িতে যান। এ সময় অসুস্থ নেতাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

জানা গেছে, গত ২৫ অক্টোবর থেকে অসুস্থ হয়ে হাসপাতাল ও নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা। অন্যদিকে, গত ১১ অক্টোবর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মহানগর বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন স্বপন।

স্বপন হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তাকে দেখতে রাজধানীর পদ্মা হাসপাতালে ছুটে গিয়েছিলেন এমপি আবুল কালামের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। সে সময় তিনি চিকিৎসাসেবার প্রয়োজনে যেকোনো সহযোগিতায় এমপি আবুল কালাম পাশে রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আশ্বাস দিয়েছিলেন।

বিএনপির একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত বয়োজ্যেষ্ঠ নাসির উদ্দিনের বাড়িতেও যান সংসদ সদস্য আবুল কালাম। সেখানে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান

অসুস্থ নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং তাদের খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন সংসদ সদস্য আবুল কালাম।