News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

শ্যামাপূজায় ১৩ নারী শিল্পীর অংশগ্রহণে ‘অনুরক্তি-৫’


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ০৭:০২ পিএম শ্যামাপূজায়  ১৩ নারী শিল্পীর অংশগ্রহণে ‘অনুরক্তি-৫’

 নারায়ণগঞ্জে ৫৩তম শ্রী শ্রী শ্যামাপূজা উৎসব উপলক্ষে ১৩ নারী শিল্পীর অংশগ্রহণে দুই দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী ‘অনুরক্তি পর্ব-৫’ অনুষ্ঠিত হবে। সোমবার ৯ নভেম্বর নগরীর নিতাইগঞ্জে ২৮ আর কে দাস রোডে রণবন আর্ট স্পেসে এ প্রদর্শনী শুরু হবে।

রণবীর রায় চৌধুরী স্মৃতি সংসদের শ্যামাপূজা উৎসব প্রাঙ্গণে রণবন আর্ট স্পেসের উদ্যোগে প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে। এবারের আয়োজন নারীর সৃজনশীলতা ও শক্তিকে উৎসর্গ করেছেন আয়োজকেরা।

সোমবার সন্ধ্যা ৬টায় প্রদর্শনীর উদ্বোধন হবে। ৯ ও ১০ নভেম্বর বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রদর্শনী চলবে।

এতে অংশ নিচ্ছেন রেহানা ইয়াসমিন, সুমনা আক্তার, তামান্না লিজা, ফারাহ নাজ মুন, এমিয়াবল আমি, পূর্ণিমা রানী কর্মকার, নদী জুডিথ গমেজ, ঋতুপর্ণা সাহা, ফারহানা রফিক আঁচল, দিতিপ্রিয়া রায় চৌধুরী, জয়িতা কর্মকার চারু, তামান্না মেহেরুন ও চৈতী কর্মকার।

আয়োজকেরা জানিয়েছেন, চিত্রকর্ম ও ভাস্কর্যের মাধ্যমে প্রদর্শনীতে নারীত্বের বহুমাত্রিক রূপ, না বলা কথা এবং অন্তর্নিহিত শক্তি তুলে ধরা হবে। প্রদর্শনী উপভোগ করতে দর্শনার্থীদের আমন্ত্রণ জানিয়েছে রণবন আর্ট স্পেস ও রণবীর রায় চৌধুরী স্মৃতি সংসদ পরিবার।