News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

আশা-রিয়াদে সন্তুষ্ট শ্রমিকদের ‘ভুয়া’ স্লোগান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৯:৪৯ পিএম আশা-রিয়াদে সন্তুষ্ট শ্রমিকদের ‘ভুয়া’ স্লোগান

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাঠেরপুল এলাকায় শ্রমিকদের সাথে আলাপচারিতা করেন। এ সময় শ্রমিকদের দাবি সাথে বিএনপিও একাত্মতা প্রকাশ করেছে জানিয়ে এও বলা হয় গার্মেন্ট মালিকদের কিছু নিয়ম রয়েছে সেগুলো নজর রাখতে হবে। এতে উপস্থিত শ্রমিকদের মধ্যে সন্তোষ মনোভাব দেখা যায়।

তখন পেছনে একটি গ্রুপ ভুয়া ভুয়া স্লোগান দিয়ে পরিস্থিতি ঘোলাটে সৃষ্টি করে বলে অভিযোগ উঠেছে।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি উপস্থিত ছিলেন।

নারী-পুরুষ শ্রমিকদের উদ্দেশ্যে আবুল কাউসার আশা বলেন, এই আপনারা ফ্যাক্টরি ভাংচুর করছেন এতে কি আপনারে রিজিক বেড়ে যাবে। এখন আপনারা কাজ করুন ইতোমধ্যে সরকার মজুরী কমিশন গঠন করে দ্রুত বাস্তবায়ন করা হবে বেতন। সিদ্ধান্ত যদি আপনাদের বিপক্ষে যায়, তাহলে আমরা সবাই মিলে আন্দোলন করবো। আপনাদের কেউ একজন বুঝায় সেটা উপর ভিত্তি করে রাস্তা নামেন, এটা ঠিক না। শ্রমিকদের সাথে কি বিএনপির নেতাকর্মীদের ঝগড়া আছে ? কার সাথে আমরা ঝগড়া করবো বলেন তো। এই যে দেখুন আপনার হাফ টাইমের পর কাজ করেন এতে আপনাদের অনুপস্থিতি দেখাবে গার্মেন্ট কর্তৃপক্ষ, এতে কার ক্ষতি।

আশা-রিয়াদের এমন কথা বার্তায় যখন শ্রমিকরা আন্দোলনের পিছপা নেয়, তখনই পিছনে একটি গ্রæপ তাদের ভূয়া ভুয়া স্লোগান দিয়ে পরিস্থিতি ঘোলাটে করে ফেলেন। পরবর্তিতে শিবু মার্কেটে মোড়ে গিয়ে শ্রমিকরা অবস্থান নেয় এবং সড়ক অবরোধ করে রাখে।