News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ফতুল্লায় কমর আলী স্কুলে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ০৬:৪৮ পিএম ফতুল্লায় কমর আলী স্কুলে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুরস্থ কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও গাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শনিবার (৭ নভেম্বর) সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

পরে সকাল ৯টায় বিদ্যালয় ভবনের সভাকক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কমর আলী স্কুল ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরুল ইসলাম। 

দেশ ও জাতির মঙ্গল  এবং শহীদ রা্ষ্ট্রপতি জিয়াউর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের দিবা শাখার ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন।

প্রভাতী শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন আখতার জ্যোতির সঞ্চালনায় অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে।

পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।