News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

তারেক রহমানের র‌্যালিতে রানা মুন্সির নেতৃত্বে কৃষকদলের মিছিল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ০৬:০০ পিএম তারেক রহমানের র‌্যালিতে রানা মুন্সির নেতৃত্বে কৃষকদলের মিছিল

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বর্ণাঢ্য র‌্যালিতে বিশাল মিছিল নিয়ে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের নেতাকর্মীরা।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়।

নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক রানা মুন্সির নেতৃত্বে শত শত নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে মিছিল সহকারে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল কবির নাহিদ,সহ সভাপতি আক্তার হোসেন সবুজ, সদর থানা কৃষক দলের সভাপতি রানা মুজিব, দপ্তর সম্পাদক শওকত খন্দকার, প্রচার সম্পাদক মনির, সদর থানা যুগ্ম আহবায়ক মোঃ মিঠু, ইমন, কুতুব, জামাল, মিজন, ইসলাম, আফজাল, মাসুম, রাজিব হোসেন, ১২নং ওয়ার্ড সভাপতি মোঃ জসিম, ১১নং ওয়ার্ড সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন, ১৩নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক পারভেজ, যুগ্ম সম্পাদক নিপু, আবির, মালা ও উৎসব প্রমুখ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এ র‌্যালিতে দেশের বিভিন্ন জেলা, মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন।

বিকেল সোয়া ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি যাত্রা শুরু করে। র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও নেতাকর্মীদের সঙ্গে হেঁটে অংশ নেন। শোভাযাত্রাটি কাকরাইল, হেয়ার রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে অগ্রসর হয়।

রানা মুন্সির নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের নেতাকর্মীদের অংশগ্রহণকে কেন্দ্র করে মিছিলটি ছিল নারায়ণগঞ্জের প্রতিনিধিত্বকারী একটি দলীয় বহর। নেতাকর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।