News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ত্বকী হত্যার বিচার দাবীতে রবিবার আলোক প্রজ্জ্বালন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ০৫:৩১ পিএম ত্বকী হত্যার বিচার দাবীতে রবিবার আলোক প্রজ্জ্বালন

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬৪ মাস। ২০১৩ সালের ৬মার্চ তাকে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনার শাসনামলে সাড়ে এগারো বছর বিচারটি বন্ধ ছিল। সরকার বদলের পরে বিচার প্রক্রিয়া আবার শুরু হলেও এর দৃশ্যমান কোন অগ্রগতি হয় নাই। বর্তমান সরকারের মেয়াদ আটমাস অতিক্রম হলেও এর অভিযোগপত্র এখনো আদালতে জমা পড়েনি। ত্বকী হত্যা বিচারহীনতা ও রাষ্ট্রের বৈষম্য মূলক বিচার ব্যবস্থার নগ্ন উদাহরণ।

ত্বকী হত্যার ১৬৪ মাস উপলক্ষে ত্বকী সহ সকল হত্যার বিচারের দাবিতে আগামী ৮ নভেম্বর রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্জ্বালন কর্মসুচি অনুষ্ঠিত হবে।