মঙ্গলবার বিকাল ৫টায় মজলুম মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর অস্থায়ী প্রতিকৃতিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখা শ্রদ্ধা নিবেদন করে।
উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক দীপা নাগ তন্দ্রা ও সদস্যরা।
দীপা নাগ তন্দ্রা বলেন, মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন আমাদেরকে মনে করিয়ে দেয় তার সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের ঐতিহ্য ও স্বর্ণালী সময়কে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান। মনে করিয়ে দেয়, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে পরাক্রমশালী বিরোধী শিবিরের বিরুদ্ধে লড়াইকে। তাঁকে স্মরণ করার মানেই হল, সাম্রাজ্যবাদী নিপীড়ন, যুদ্ধ ও অনৈতিক আগ্রাসনের বিরুদ্ধে, সাম্প্রদায়িক কূপমন্ডকতার বিরুদ্ধে সম্মিলিতভাবে অবস্থান নেওয়ার প্রয়োজনীয় সংগ্রাম ও ভূমিকার কথা। আজকে মাওলানা ভাসানী বেঁচে থাকলে, মার্কিন যুক্তরাষ্ট্রকে বলতেন- খামোশ। মার্কিন বাণিজ্য চুক্তিকে জানাতেন- ওয়ালাইকুমুস সালাম। আমরা তাঁর জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে সমস্ত অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে লড়াই পারি এর মধ্যেই রয়েছে তাঁকে স্মরণ করা ও শ্রদ্ধা জানানোর প্রকৃত উপলব্ধি।
মাওলানা ভাসানীর জীবন ও স্মৃতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলী শেষ হয়।














(29)-20261115060124.jpg)
(22)-20261113124400.jpg)



(20)-20261112072127.jpg)




(31)-20261116072622.jpg)




(28)-20261115055902.jpg)


(23)-20261113124936.jpg)

আপনার মতামত লিখুন :