News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে চিহ্নিত মাদক কারবারি সোহেল গ্রেফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ১০:২৬ পিএম সিদ্ধিরগঞ্জে চিহ্নিত মাদক কারবারি সোহেল গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিহ্নিত মাদক কারবারি ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সোর্স সোহেল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে ৭টায় নাসিক ১নং ওয়ার্ডের রহমত নগর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক কারবারির পিতার নাম নীরব সর্দার।

স্থানীয় সুত্রে জানা গেছে,১নং ওয়ার্ডের মিজমিজি টিসি রোড এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী পরিবারের নজরুল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌস পারীর সঙ্গে গ্রেফতারকৃতের বিবাহ হয়েছেন। বিয়ের পূর্বে এই কারবারি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সোর্সের পাশাপাশি ছিঁচকে মাদক বিক্রেতা ছিলেন। তবে বিয়ের পরবর্তীতে শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে একত্রিত হয়ে ধীরে ধীরে আলোচিত মাদক কারবারিতে পরিনত হন।

নাম প্রকাশ না করার সর্তে টিসি রোডের এক স্থানীয় বাসিন্দা বলেন, সোহেল তার শ্বাশুড়ি, স্ত্রী পারী এবং সালা শফিকুলসহ পুরো পরিবার প্রকাশ্যে মাদক ব্যবসা করে যাচ্ছেন। এদের যন্ত্রণায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এছাড়া কেউ এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে সোহেল ডিবির গাড়ি নিয়ে এলাকায় দাপিয়ে বেড়ায়। এদের কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।

রানা নামের আরেক যুবক বলেন, শুধু সোহেলকেই নয় মাদকের ছাড়াছাড়ি কমাতে সোহেলের সকল সহযোগীকে আইনের আওতায় আনতে হবে। এরা ভয়ংকর বিশাল একটা সিন্ডিকেট রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সোহেলকে গ্রেফতার করা হয়েছে। এবং তাকে আদালতে সোপর্দ করা হয়। এছাড়া তার অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।