News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

দুই শর্তে ইজতেমা করবে সাদপন্থীরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ১০:৩৫ পিএম দুই শর্তে ইজতেমা করবে সাদপন্থীরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তাবলিগ জামাতের সাদপন্থীদের প্রস্তাবিত জেলা ইজতেমা আগামী ১৯, ২০ ও ২১ নভেম্বর ২০২৬ তারাব বিশ্বরোড এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এই ইজতেমার খবরে আলেমদের একটি অংশে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছিলো। সেই সাথে তারা এই ইজতেমা প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন। বিপরীতে সাদপন্থীরাও ইজতেমা করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

যার পরিপ্রেক্ষিতে সোমবার (১৬ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে দুই পক্ষকে নিয়েই আলোচনা বসেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা হেফাজত ইসলামের সভাপতি ও ডিআইটি জামে মসজিদের খতিব আল্লামা আব্দুল আউয়াল।

সভায় উপস্থিতির সূত্রে জানা যায়, এদিনের সভায় দুই পক্ষের সাথেই দীর্ঘ সময় আলোচনা করে সিদ্ধান্ত হয়।  সাদপন্থীদের তিনদিনের পরিবর্তে দুই দিনের ইজতেমা করবেন। সেই সাথে ইজতেমা বাহিরে না করে মসজিদের ভিতরে আয়োজন করবেন।

এর আগে গত ১৪ নভেম্বর রূপগঞ্জ উপজেলার তারাবো বিশ্বরোড এলাকায় সংবাদ সম্মেলনে তাবলীগ জামাতের সাদপন্থীদের উদ্যোগে রূপগঞ্জে আয়োজিত ইজতেমা বন্ধের দাবী জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়- মাওলানা সাদ সাহেব বর্তমানে প্রচলিত তাবলীগের মূলনীতি থেকে দূরে সরে গেছেন। তিনি কুরআন ও হাদীসের মনগড়া ব্যাখ্যা করে, আম্বিয়া আলাইহিমুস সালাম ও সাহাবায়ে কেরামের শানে অনবরত বেয়াদবীমূলক কথাবার্তা বলে এবং ভুল মাসআলা বয়ান করে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। দেশের ও বিদেশের গ্রহণযোগ্য ও শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম যখন তাদের এই বিভ্রান্তিমূলক বিষয়গুলো বুঝে ভুলগুলো ধরিয়ে দেয়ার চেষ্টা করছিলেন, তখন তারা ভুলগুলো না শুধরিয়ে উল্টো উলামায়ে কেরামের বিরুদ্ধে আক্রমণাত্মক ও বিদ্বেষী মনোভাব প্রকাশ করতে শুরু করে।

এরই প্রমাণস্বরূপ বাংলাদেশের ঐতিহ্যবাহী টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে ঘুমন্ত সাধারণ তাবলীগী সাথীদের ও মাদরাসার ছাত্রদের উপর মাওলানা সাদ সাহেবের অনুসারীদের কর্তৃক বর্বরোচিত ও নৃশংস হামলা সংঘটিত হয়। এছাড়াও তারা সারা বাংলাদেশের বিভিন্ন মারকাযগুলোতে তাদের ধ্বংসাত্মক কার্যক্রম অনবরত চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলাও তাদের বিভিন্ন প্রোপাগাণ্ডার স্বীকার। এখানকার আকাবির উলামায়ে কেরাম তাদেরকে বাধা দেয়া সত্তে¡ও তাদের বিভিন্ন আগ্রাসন ও হয়রানীমূলক কাজ বন্ধ হচ্ছে না। ফতুল্লা থানার হাজীগঞ্জে জেলা মারকাযের নামে আড্ডাখানা গড়ে তোলা এবং তারাব মারকাযকে জোর-জবরদস্তিমূলক দখল করে রাখা যার জ্বলন্ত প্রমাণ।