নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের মানসনদ ও পণ্য মোড়কজাত সনদ ছাড়াই মানহীন মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে নাসিক সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই সূত্রে জানা যায়, অভিযানে সালেহা ট্রেডিং নামের প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় মানসনদ ও পণ্য মোড়কজাত সনদ ছাড়া মশার কয়েল উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করার দায়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, আর জে প্রোডাক্টস নামের প্রস্তুতকারক ও মোড়কজাতকারী প্রতিষ্ঠান এবং ইশিকা এন্টারপ্রাইজ নামের বাজারজাতকারী প্রতিষ্ঠানকে পণ্য মোড়কজাত সনদ ছাড়া মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করার দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় বিএসটিআই নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার মো. ইয়াছির আরাফাত, পরিদর্শক মো. শাহজাহান ও পরিদর্শক মো. আরিফ হোসেন আসিফ প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং পণ্যের ওজন ও মানে কারচুপি রোধে বিএসটিআই ও জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।




















(29)-20261115060124.jpg)
(22)-20261113124400.jpg)



(20)-20261112072127.jpg)




(31)-20261116072622.jpg)



(28)-20261115055902.jpg)

(23)-20261113124936.jpg)

আপনার মতামত লিখুন :