ফতুল্লার কাশীপুর শাখার গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাত দেড়টায় ফতুল্লার কাশীপুর দেওয়ান বাড়ি সংলগ্ন গ্রামীণ ব্যাংক শাখায় আগুন নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় ব্যাংকের সামনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ১টা থেকে দেড়টার মধ্যে দুইজন ব্যক্তি এসে দুর থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে দেয়।ফলে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় কাশিপুর শাখার গ্রামীণ ব্যাংকটি।
এলাকাবাসী দূর্বৃত্তদের আটক করার জন্য দৌড়ে পিছু নিলেও তাদেরকে আটক করতে ব্যর্থ হয়।
গ্রামীণ ব্যাংকের কাশীপুর শাখার ম্যানেজার চিন্ময় বেপারি জানান, সকালে বাড়ির মালিক আমাদের জানিয়েছেন ব্যাংকের সামনে নাকি আগুন দেওয়া হয়েছিল। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
তিনি আরও বলেন, আগুন লাগার সঠিক তথ্য নিশ্চিত না হওয়ায় আমরা এখনো থানা পুলিশকে জানাইনি।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, বিষয়টি আমাদের জানা নেই। আমরা খোঁজ নিয়ে দেখছি বিষয়টি।
















(29)-20261115060124.jpg)
(22)-20261113124400.jpg)



(20)-20261112072127.jpg)




(31)-20261116072622.jpg)




(28)-20261115055902.jpg)


(23)-20261113124936.jpg)

আপনার মতামত লিখুন :