মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তারিফ আল তাওহীদের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টীম কর্তৃক নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকায় শব্দদূষণ বন্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার প্রসিউকিশন প্রদান করেন।
অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এর ৬(২) বিধি লংঘন করায় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এর ১৯(২) মোতাবেক শব্দদূষণকারী ২টি যানবাহন থেকে ৪ হাজার টাকা জরিমানা ও ২টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















(29)-20261115060124.jpg)
(22)-20261113124400.jpg)



(20)-20261112072127.jpg)




(31)-20261116072622.jpg)



(28)-20261115055902.jpg)

(23)-20261113124936.jpg)

আপনার মতামত লিখুন :