News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে হারালেন চন্দন শীল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৮:১৭ পিএম স্ত্রীকে হারালেন চন্দন শীল

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চন্দন শীল এর সহধর্মিনী রমা শীল পরলোক গমন করেছেন।

মঙ্গলবার ২৪ নভেম্বর সন্ধা ৬টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি নারায়ণগঞ্জের জামতলার নুরুউদ্দিন টাওয়ারের বাসায় অসুস্থ হয়েছিলেন।

উল্লেখ্য, রমা শীল এর স্বামী চন্দন শীল ২০২৪ সালে আওয়ামী লীগের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলার আসামি।