News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ককে অব্যাহতি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৮:১৮ পিএম সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ককে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেনকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

সোমবার ২৩ নভেম্বর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত হোসেন রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর সিদ্ধান্তে আহবায়ক কমিটির দপ্তরের দায়িত্বে থাকা ১নং সদস্য মো. আমান শিকদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়,  দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকা সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগর এর আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা শাখার আহবায়ক মো. জাকির হোসেনকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে যোগাযোগ না রাখার নির্দেশন প্রদান করা হলো। অব্যাহতির এই সিদ্ধান্তটি মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবু অনুমোদন করেছেন।