নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেছেন, বিভিন্ন সংস্থার মাধ্যমে আমরা জানতে পেরেছি কয়েকদিন আগে এই গোলাম দস্তগীর গাজীর পরিবার তারা দুবাইতে মিটিং করেছে। বিভিন্ন সংগঠন বিভিন্ন জায়গা থেকে লোক এনেছে। তাদের পরিবারের সকলের নামগুলি আসছে কারা কারা ওই মিটিংয়ে ছিল। রূপগঞ্জে যদি আর কোন অরাজকতা হয় রূপগঞ্জের মানুষ নিয়ে আপনারা যেখানে থাকেন না কেন আপনাদেরকে ধরে এনে শুধু আইনের আওতায় আনা হবে। আপনারা সব দুবাই কেন, আমেরিকা কেন, যেখানে আপনারা করেন না কেন, আপনারা এই দেশে থাকলে আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা বিচারের আওতায় নিয়ে আসব।
২৩ নভেম্বর রূপগঞ্জে বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতিবিনময় কালে দিপু এসব কথা বলেন।
দিপু বলেন, বাংলাদেশের মানুষ এত বোকা না যে নিজের কর্মী রেখে, নিজের লোকজন রেখে যে ভেগে যায়, সে কখনো আর ফেরত আসে না। ঠিক। কারণ হাজার হাজার লাখ লাখ কর্মী সে রেখে দেশ ছেড়ে ভেগে চলে গেছে। সে একবার চিন্তা করে নাই যে সে গেলে তার কর্মীদের কী হবে। সে একবার চিন্তা করে নাই যে এই দেশের মানুষের কী হবে। আমরা সবাই অপেক্ষায় আছি উনি যাতে দেশে আসে। দেশে আসলে এই দেশের যেই ছাত্রদের মেরেছে, যেই জনগণকে মেরেছে, আমাদের দলের বিভিন্ন নেতাকর্মীকে গুম করেছে সকলের পরিবার মিলে ইনশাআল্লাহ আমরা তার বিচার করে ছাড়ব, ইনশাআল্লাহ। আমরা তার অপেক্ষায় আছি কবে সে আসবে। সে আসবে বলে বলে সে যতই বলে না কেন, আমরা তাকে ইনশাআল্লাহ এই দেশে এনে বিচারের আওতায় ইনশাআল্লাহ নিয়ে আসব ‘
তিনি বলেন, যেখানে সন্ত্রাসী দেখব, তাকে ধরে উপযুক্ত শাস্তি ইনশাআল্লাহ আমরা দিব। আমরা কোনো পুলিশের উপরে নির্ভরশীল থাকব না। বিএনপি সরকার ১৭ বছর নির্ভরশীল ছিল না, এখনো ইনশাআল্লাহ থাকবে না।

















(44)-20261120153333.jpg)











(36)-20261118075238.jpg)




আপনার মতামত লিখুন :