News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুতুবপুরে বিএনপির অফিসে আগুন, আসামী ৯৮ গ্রেপ্তার ৩


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০৬:০২ পিএম কুতুবপুরে বিএনপির অফিসে আগুন, আসামী ৯৮ গ্রেপ্তার ৩

ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাংচুর ও  অগ্নিসংযোগের ঘটনায় ৬৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ২৫/৩০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে মামলাটি দায়ের করেন কুতুবপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাতবর।

এ ঘটনায় পুলিশ রাতেই ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো রাকিব (২৫) মোঃ নিশাদ (২৩), রাফি (১৯), ও  আরিফ(২৬)।

মামলার  অপর আসামীরা হলো মোঃ মিঠু ওরফে ডাকাত মিঠু (৩৮), ডালিম ওরফে ডিস ডালিম (৪২), সজল ইবেন ইবু, (৩০), সজীব যুবলীগ ক্যাডার (৩০),  আলতাফ সরদার (৪৫),  মেহেদী, (ছাত্রলীগ নেতা) (২৮),  মো. আঃ রাজ্জাক আওয়ামীলীগ নেতা (৪৮), লিপু (৫০),  মোঃ সলীম মিয়া, (খুবলীগ নেতা) (৪০), মোঃ সাদ্দাম হোসেন, (যুবলীগ নেতা) (৩৩), মোঃ রাকিব, (যুবলীগ নেতা) (৩০),  মোঃ জাহাঙ্গীর, (ছাত্রলীগ) (২৫), মীর  মীর মোঃ সোহেল, (যুবলীগ নেতা), (৩০), বাচ্চু, (আওয়ামীলীগ) (৫০), মোঃ রাজীব, (যুবলীগ) (৩০), মোঃ রাতুল, (ছাত্রলীগ নেতা) (২৫), শিমূল, (ছাত্রলীগ) (২৫), মোঃ সাব্বীর মিয়া, (ছাত্রলীগ) (২৫),  মোঃ সাইফুল ইসলাম বাবু, (যুবলীগ) (৩০),  মোঃ রফিকুল ইসলাম, (ছাত্রলীগ)(২৪), মোঃ রুবেল, (যুবলীগ), (৩৫),  মোঃ নাছির, (যুবলীগ) (৩২),  মোঃ ইমরান হোসেন জিসান,  মোঃ আবুল কাশেম বাদশা (৩০), বরিশাইল্লা শহিদ (৩২), শাহাদাত (৩০),  মোঃ আব্দুর রহিম (৩০), মোঃ হাজী মাসুম (৫০), মোঃ আবুল কাশেম (৫৫), আবুল হোসেন (৫০),মোঃ আবুল কালাম (৪৫), তৌহিদ (৩০), তানভীর (২৬), ফাহাদ (২০), আমির হোসেন (৪৫), পিতা-আঃ খালেক, মোঃ সামিউল (৩০),  মোঃ রায়ান (৩২), তাপস চক্রবর্তী (৪০),  মোঃ সেলিম (যুবলীগ নেতা) (৪৫),  মোঃ শরীফ (৫০), (আওয়ামীলীগ নেতা), মোঃ শামীম (৪০),  মোঃ আবু সাঈদ (৫৫), মোঃ অপু মিয়া (৩৫), মোঃ আতিক (২৮), (ছাত্রলীগ নেতা),  মোঃ হাছান (৩২), (যুবলীগ ক্যাডার),  মোঃ কবির হোসেন (আওয়ামীলীগ) (৫০), মোঃ সোহেল (যুবলীগ) (৩৫),  মোঃ জাবেদ (ছাত্রলীগ) (২৭),মহিউদ্দিন (৩৫), শফিক (৩০), মিলন (৪৫), মোঃ রতন হোসেন (৩৬),  সানি (৩০),  মাহাবুব হোসেন মানিক (৫৬), জামান (৫০),  সাইফুল ইসলাম (৩৫),  কামরুল হুদা বাবু (৫৮), আলিফ প্রধান (৩৮),  লুঙ্গি মাহাবুব (৫৫), সিয়াম (২৮), মোঃ মূসা (৫৫),  নাজমুল হোসাইন সবুজ, নজরুল ইসলাম, কাজী সাগর, (সভাপতি যুবলীগ ফতুল্লা), ফাহাত হোসেন ফারু, সাইফুল হোসেন, সহ অজ্ঞাতনামা ২৫/৩০ জন।

মামলায় উল্লেখ করা হয় যে,অভিযুক্ত আসামীরা সকলেই কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, ছাত্রলীগ/যুবলীগ এবং  অঙ্গ সংগঠনের নেতা কর্মী।

১৮ নভেম্বর রাত সাড়ে ১১ টায় মামলার বাদী কুতুবপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফারুক মাতবর শিয়াচর লালখাস্থ বিএনপি কার্যালয়ে কয়েক নেতাকর্মীদের নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে  আলাপ-আলোচনা করছিলো।  রাত ১১ টা ৪৫ মিনিটের দিকে অভিযুক্ত এজাহার নামীয় আসামী সহ  অজ্ঞাতনামা আরো২৫/৩০ জন প্চাপাতি রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, লাঠি-সোঠা, ককটেল, পেট্রোল বোমা ইত্যাদি দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় বাদী সহ সাথে থাকা নেতাকর্মীরা দৌড়ে নিরাপদ স্থানে চলে যায়। হামলাকারীরা  কার্যালয়ের ভিতর  পেট্রোল বোমা নিক্ষেপ করে কার্যালয়ে অগ্নিসংযোগ করে।  কার্যালয়ের ভিতরে থাকা চেয়ার, টেবিল ভাংচুর শেষে  ককটেল বিস্ফোরণ করে ঘটনাস্থল ত্যাগ করে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান,বিএনপি কার্যালয়ের অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় শনিবার রাতে ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।এ ঘটনায় পুলিশ চার জনকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ড চেয়ে রোববার দুপুরে আদালতে পাঠিয়েছে।