ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পার্কিং করে রাখা গার্মেন্টসের ওয়েস্টেজ জুটবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা সব মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ফতুল্লার স্টেডিয়াম এলাকার সিএনজি স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ট্রাকটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন। এ সময় ট্রাকের চালকসহ পাশের গাড়িগুলোর চালকরা ঘুমিয়ে ছিলেন। পরে আগুন দেখতে পেয়ে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে শিবু মার্কেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, ট্রাকে ওয়েস্টেজ জুট বোঝাই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অন্যদিকে পুলিশ জানায়, কারা কী কারণে আগুন দিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান বলেন, তাঁরা জালকুড়ি এলাকায় টহলে ছিলেন। আগুনের খবর পেয়ে টহল দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি ট্রাকে আগুন দেখতে পান। তবে কারা কী কারণে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





(45)-20261123020903.jpg)















(44)-20261120153333.jpg)




(31)-20261116072622.jpg)






(36)-20261118075238.jpg)



আপনার মতামত লিখুন :