ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মঞ্জিল পরিবহনের যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্যমতে,যাত্রীর সংখ্যা কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১২টায় সাইনবোর্ড অংশে এই দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামগামী লেনের সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ হাসপাতালের অপর সাইডে হঠাৎ চলন্ত মঞ্জিল পরিবহনের বাসটিতে আগুন ধরে যান।
তবে বাসে যাত্রীর সংখ্যা কম থাকায় যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়ায় হতাহত হয়নি।
একপর্যায়ে ফায়ার সার্ভিসকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এনেছেন।
আগুনের ঘটনায় হাইওয়ে পুলিশের তরফ হতে যান্ত্রিক ত্রুটির কথা জানালেও ফায়ার সার্ভিসের ভাষ্য, যাত্রীর ছদ্মবেশে কোন এক দুর্বৃত্ত আগুন দিয়েছেন।
শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন , আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এসেছেন। আমরা গাড়ির চালকের সঙ্গে কথা বলার পর তিনি আমাদের জানান,যে তার গাড়িতে দুজন মানুষ যাত্রীবেশে উঠার কিছুক্ষণ পরই আগুন দিয়ে দ্রুত নেমে যান। ওই দুজন ছাড়া অন্যকোনো যাত্রী ছিল না।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, গাড়িতে মাত্র দুজন যাত্রী ছিল এবং আগুন ধরার সঙ্গে সঙ্গে তারা নেমে পড়েছেন বলে জেনেছি। তবে অন্য কিছু না আগুন ধরেছে যান্ত্রিক ত্রুটির কারণে।























(44)-20261120153333.jpg)




(31)-20261116072622.jpg)






(36)-20261118075238.jpg)



আপনার মতামত লিখুন :