নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা মাদক মামলায় মো. আলম (৪০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. আলম সিলেটের গোলাপগঞ্জ থানার স্বরশ্বতী এলাকার মৃত আ. রহমানের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার রহিম মার্কেটে ইউসুফ হাওলাদারের টিনশেড বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। এর আগে ২০১৭ সালের ১৮ এপ্রিল সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় ইউসুফ হাওলাদারের টিনশেড বাড়ির পশ্চিম পাশের ২ নম্বর কক্ষে অভিযান চালিয়ে মো. আলমের হেফাজত থেকে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার ও জব্দ করা হয়। এই ঘটনায় এসআই নাসির আহম্মেদ বাদী হয়ে ২০১৭ সালের ১৯ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করেন। সেই মামলায় আদালত এই রায় ঘোষণা করেছেন।









(45)-20261123020903.jpg)














(44)-20261120153333.jpg)









(36)-20261118075238.jpg)




আপনার মতামত লিখুন :