নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আবুল কাউসার আশা বলেছেন, আপনারা কথা না বললে আমি রেসপন্স পাই না। আজকে মিটিংয়ে যে উপস্থিতি পেয়েছি এটা এর আগে পাইনি। আপনারা বলেছেন ফোন করা হয় না। একটা প্রতিষ্ঠানের দায়িত্ব নিলে কিছুটা সময় লাগে। আমি অল্প কিছুদিন ধরে দায়িত্ব নিয়েছি।
সোমবার (২৩ নভেম্বর) নারায়ণগঞ্জ হাইস্কুলে ১০০ কেভি জেনারেটর ও ৩০ টি কম্পিউটার ল্যাব উদ্বোধন এবং শিক্ষক অভিভাবক আলোচনা সভায় বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, ক্লাস টেন এবং নাইনের সমন্বয় করে ক্লাশ করানো হয়েছে এটা গ্রহণযোগ্য নয়। আমি এটা দেখবো। আমি আজ এখানে অভিযোগ বক্স লাগিয়ে দিবো। এর চাবি আমার কাছে থাকবে। আপনারা নির্ভয়ে অভিযোগ করবেন। এটা আপনাদের ও আমার মধ্যে থাকবে। অন্য কারও জানার সুযোগ এখানে নেই।
তিনি আরও বলেন, আমরা চাই এই প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জের মধ্যে ভাল করুক। আপনার সন্তানেরা ভাল রেজাল্ট করুক। আপনার বাচ্চাকে পরীক্ষা দিতে না দেয়া আমার জন্য কৃতিত্বের বিষয় না। আমি চাই ভাল জায়গাগুলোতে আমাদের বাচ্চারা যেন প্রতিযোগীতা করতে পারে।
তিনি বলেন, আপনারা কী আপনাদের বাচ্চাদের সুন্দর ভবিষ্যত চান না? আমি যে বলেছি তিন বিষয়ে যারা অকৃতকার্য তাদের আবারও পরীক্ষা দিতে হবে। সেখানে কৃতকার্য হলেই আমরা তাকে ফরম ফিলআপ করতে দিবো। এছাড়া কিন্তু কোন কথা হবে না।














(45)-20261123020903.jpg)







(44)-20261120153333.jpg)










(36)-20261118075238.jpg)




আপনার মতামত লিখুন :