নারায়ণগঞ্জের ফতুল্লায় দুবৃর্ত্তের ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা নামে পুলিশ সদস্য খুনের ঘটনায় অজ্ঞাত পরিচয় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ফতুল্লা মডেল থানার এসআই মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
দুপুরে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
নিহত আনোয়ার মোল্লা ঢাকা জেলার নবাবগঞ্জ দত্তখন্ড এলাকার বাসিন্দা মৃত যত্তন মোল্লার পুত্র। ৩ ভাই ও ২ বোনের মধ্যে সকলের ছোট আনোয়ার মোল্লা ৮ বছর আগে কনস্টেবল পদে পুলিশে যোগ দেয়। তার সংসারে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
নিহতের বড় ভাই শাহাবুদ্দিন ও স্বজনরা জানান, আনোয়ারের সন্তানরা এতিম হয়ে গেছে। সরকার যেন তাদের দায়িত্ব নেয়। হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এর আগে রোববার রাত সাড়ে ১০টায় ফতুল্লার দেওভোগ হাসেমবাগ এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা নারায়ণগঞ্জ সদরের শীতলক্ষা পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন। রাত সাড়ে ১০টার দিকে দেওভোগ হাসেমবাগ এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ারকে ধাওয়া করে। তখন আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে গেলেও আনোয়ারের বুকে ছুরিকাঘাত করে দুবৃত্তরা। এতে ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়।

















(44)-20261120153333.jpg)




(31)-20261116072622.jpg)






(36)-20261118075238.jpg)



আপনার মতামত লিখুন :