শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এসআরবি-১১ ও নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের (৬২ বিজিবি) অধিনায়েকেরা।
শনিবার নগরীর মিশনপাড়ার রামকৃষ্ণ মিশন আশ্রম এবং দেওভোগের লক্ষীনারায়ণ জিউর আখড়া ও রামসীতা মন্দির পরিদর্শন শেষে পৃথক সংবাদ সম্মেলনে তাঁরা নিরাপত্তাব্যবস্থার কথা জানান।
প্রথমে বেলা ১১ টায় নগরীর মিশন পাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন এসআরবি ১১ লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ। এসময় তিনি বলেন, পুজাকে কেন্দ্র করে টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদাপোশাকে সদস্য মোতায়েন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথ টহল পরিচালনা করা হবে।
বেলা সাড়ে ১২ টায় নগরীর দেওভোগ এলাকার লক্ষীনারায়ণ জিওর আখড়া ও রাম সীতা মন্দির পরিদর্শন করেন নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের (৬২ বিজিবি) অধিনায়ক মির্জা মোহাম্মদ আরাফাত। তিনি বলেন, নারায়ণগঞ্জ শহরের নিরাপত্তায় ২৪ ঘণ্টা পাঁচ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও ২ প্লাটুন সদস্য রিজার্ভ রাখা হয়েছে। এখন পর্যন্ত নাশকতার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি গুজব ও সাম্প্রদায়িক উসকানি থেকে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কিছু দেখলে দ্রæত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহবান জানান।



























-20261014113949.jpg)









আপনার মতামত লিখুন :