নারায়ণগঞ্জের তৈরী পোশাক কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে। বুধবার সকাল থেকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড, সোনারগাঁ ও রূপগঞ্জ এবং বন্দরসহ জেলার বিভিন্ন এলাকার প্রায় দেড় হাজার পোশাক কারখানার শ্রমিকরা অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে কর্মস্থলে গিয়েছে।
নভেম্বরের শুরুতে নারায়ণগঞ্জের কাঠেরপুল শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভের পর আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়ানো হয়। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারী। মোতায়েন করা হয় ৮ প্লাটুন বিজিবি চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন। এছাড়া জেলা পুলিশ, শিল্প পুলিশ ও এসআরবি-১১ এর সদস্যরাও সার্বক্ষণিক কাজ করছেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে। নারায়ণগঞ্জের কোথাও আন্দোলন পরবর্তী সময়ে পোশাক কারখানা বন্ধের ঘোষণা আসেনি। এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন।
শ্রমিকেরা বলছেন, তারা দ্রুত ন্যায্য মজুরী বাস্তবায়ন চান। শ্রমিকপক্ষ, মালিকপক্ষ ও সরকারপক্ষ আলোচনার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য মজুরী বাস্তবায়ন করবে এটাই তাদের প্রত্যাশা।
৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের যে এলাকাগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা নিয়ন্ত্রণে রাখতে আমরা সব বাহিনী একসাথে বসে সমন্বয় করে আমরা কিছু চিহ্নিত করে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বৃদ্ধি করেছি। সাত প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, নারায়ণগঞ্জে দেড় হাজারের বেশীরভাগ পোশাক কারখানায় নারী পুরুষ মিলিয়ে ৬ লাখের মতো শ্রমিক কাজ করে। দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে। নারায়ণগঞ্জের মালিক এবং শ্রমিকদের আন্তরিকতার কারণে এখনো এই পরিস্থিতি বিরাজমান রয়েছে। নারায়ণগঞ্জে নিরাপত্তা জনিত কোন আশঙ্কা নেই।









(36)-20261118075238.jpg)








(29)-20261115060124.jpg)
(22)-20261113124400.jpg)


(20)-20261112072127.jpg)




(31)-20261116072622.jpg)





(28)-20261115055902.jpg)
(23)-20261113124936.jpg)

আপনার মতামত লিখুন :