News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে পার্ক করা স্টাফ বাসে দুর্বৃত্তদের আগুন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০২:৫৪ পিএম সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে পার্ক করা স্টাফ বাসে দুর্বৃত্তদের আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানারপাড় এলাকায় রাস্তায় পার্ক করে রাখা একটি স্টাফবাসে আগুন দিয়েছে  দুর্বৃত্তরা।

বুধবার (১৮ নভেম্বর) ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সানারপাড় মহাসড়কে মো. লতিফের বাসের গ্যারেজ ও ইউটার্ন সংলগ্ন সড়কের পাশে ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩২২) পার্ক করা ছিল। এ সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে যায়। তবে বাসের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত বাসটির মালিক লোকমান মামুন। তিনি ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা। বাসটির নিয়মিত চালক মামুন নামের এক ব্যক্তি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।