News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয়ে মহাসড়কে গাছ বোঝাই ট্রাক উল্টে তীব্র যানজট


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০২:৫৬ পিএম সোনারগাঁয়ে মহাসড়কে গাছ বোঝাই ট্রাক উল্টে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় একটি গাছ বোঝাই ট্রাক উল্টে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কের এক পাশে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী, চালক ও কর্মজীবী মানুষ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৬টায় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি গাছ বোঝাই ট্রাক মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের (ডিভাইডার) সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি রাস্তার মাঝখানে উল্টে যায় এবং ট্রাকে থাকা গাছের গুঁড়িগুলো সড়কের ওপর ছড়িয়ে পড়ে। ফলে ওই লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পর দীর্ঘ সময় ট্রাকটি সড়কে পড়ে থাকায় মহাসড়কের এক পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশের যৌথ প্রচেষ্টায় সড়কে ছড়িয়ে থাকা গাছের গুঁড়িগুলো সরানো হলে যান চলাচল শুরু হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা জানান, ভোরে ট্রাকটি উল্টে গাছগুলো সড়কে ছড়িয়ে পড়ায় এই যানজটের সৃষ্টি হয়।