News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

বন্দর থানা পুলিশের ইফতার মাহফিল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ১০:০৫ পিএম বন্দর থানা পুলিশের ইফতার মাহফিল

গণমাধ্যম কর্মীদের সম্মানে বন্দরে  ইফতার ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেল ৫টায় বন্দর থানা পুলিশের আয়োজনে থানা কমপ্লেক্সে এ দোয়া অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশ্রাফ উদ্দিন, এএসপি শিক্ষানবিশ  ফোজায়েল কবির সরকার,  নারায়ণগঞ্জ-৫ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য সহকারী আবুল কাউছার আশাসহ বন্দরে বিভিন্ন সংগঠনের সাংবাদিকবৃন্দ। ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন বন্দর থানা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শিব্বির আহাম্মেদ।