বিশ্বজুড়ে বৈরি পরিস্থিতির কারণে বিদ্যুতের উপর চাপ কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ব্যবহারে সকলকে সাশ্রয়ী হওয়ার আহবান রেখেছেন। কিন্তু নারায়ণগঞ্জে এর ভিন্নতা দেখা যাচ্ছে। এখানে মার্কেট আর পাড়া মহল্লাতে বিদ্যুতের ব্যাপক আলোক সজ্জা করা হয়েছে। নানা রঙয়ে সাজানো হচ্ছে সবকিছু। বিএনপি নেতারাও পাড়া মহল্লায় লাইটিংয়ের নামে টাকা উঠাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন সঙ্কট এড়াতে উচিত এসব আলোকসজ্জা এবার স্থগিত রাখা।
শহরের প্রায় সবগুলো এলাকা থেকে খবর নিয়ে জানা গেছে, বিএনপির নেতাকর্মীরা এবার ব্যাপকহারে আলোকসজ্জা করার উদ্যোগ নিচ্ছে। ইতোমধ্যে অনেক এলাকাতে বাতি লাগানো হয়েছে। বাড়ির মালিক, দোকান মালিকদের কাছ থেকে ইচ্ছামত টাকা চাওয়া হচ্ছে। এ নিয়ে মানুষের মধ্যে বিরাজ করছে চরম অস্থিরতা।
যদিও সরকারিভাবে আলোকসজ্জার করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, আলোকসজ্জার নামে প্রত্যেক বাড়িওয়ালা এবং স্থানীয়দের কাছ থেকে করে টাকা নিচ্ছে। যেটিকে চাঁদাবাজিই বলা চলে। ঈদ এক দুই দিন আগে এলাকায় ছেলেরা একটু আলোকসজ্জা করলে সেখানে এলাকার বাড়িওয়ালারা হয়তো খুশি হয়ে কিছুটা আর্থিক সহযোগিতা শরীক হয় যার যার নিজের সাধ্যমত। কিন্তু কারো কাছ থেকে জোর করে টাকা নেওয়া বা টাকা দিতে বাধ্য করা এটা পুরোপুরিই চাঁদাবাজি।
স্থানীয়রা মনে করেন, বিএনপির নেতাদের এ ব্যাপারে দায়িত্বশীল হওয়া প্রয়োজন।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ ডিপিডিসির ম্যানেজার মনিরুজ্জামান জানান, সরকারি সম্পদ চুরি করে ব্যবহার করাও দণ্ডনীয় অপরাধ, আমরা এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।





































আপনার মতামত লিখুন :