News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

মাসদাইরে ইমন হত্যায় ডিপজল ও সেতু গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৭:৪২ পিএম মাসদাইরে ইমন হত্যায় ডিপজল ও সেতু গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কারাগার থেকে জামিনে বের হওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই মো. ইমন (৩৯) নামের যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ২৩ ফেব্রুয়ারী সোমবার রাত ৯টায় শহরের মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে। দীর্ঘদিন কারাভোগের পর ২৩ ফেব্রুয়ারী রাত সাড়ে সাতটার দিকে নাারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান ইমন। বাড়িতে ফেরার কিছুক্ষণ পরই ফেরদৌস নামের এক ব্যক্তি মুঠোফোনে তাঁকে শহরের গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগ এলাকার বাবুল মিয়ার বাসায় ডেকে নেন।

ইমনের বাবা ওমর খৈয়ামের অভিযোগ, সেখানে ফেরদৌস তাঁর ছেলেকে সন্ত্রাসী জাহিদ, হৃদয়সহ অন্যদের হাতে তুলে দেন। তাঁরা ইমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। প্রাণ বাঁচাতে ইমন দৌড়ে পাশের সাদেক মিয়ার বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। সেখানে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে ফেলে রেখে যান। পরে তাঁকে উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনাটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এরই প্রেক্ষিতে ৩ মার্চ দুপুরে ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর খুনের ঘটনার তদন্তেপ্রাপ্ত আসামি মোঃ রায়হান ওরফে ডিপজল (২৮) ও মোঃ সেতুকে (১৯) গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ রায়হান ওরফে ডিপজল (২৮)’কে গ্রেফতার করার সময় তারকাছ থেকে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসংক্রান্তে তার বিরুদ্ধে ০১ টি মাদক মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ রায়হান ওরফে ডিপজল এর বিরুদ্ধে হত্যাচেষ্টা,চুরিসহ একাধিক মামলা রয়েছে।