News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

বন্দরে চোর ও ছিনতাইকারী সন্দেহে ১২ জন আটক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৮:২৫ পিএম বন্দরে চোর ও ছিনতাইকারী সন্দেহে ১২ জন আটক

বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর ও ছিনতাইকারী সন্দেহে ১২ জনকে আটক করেছে পুলিশ।

আটকৃতরা হলো বন্দর আমিন আবাসিক এলাকার জসিম গাজী ছেলে রাসেল (২১), একই থানার সালেনগর এলাকার আবুল মিয়ার ছেলে সোহাগ (২০), মোরশেদ মিয়ার ছেলে ইমন (২০), রুপালী আবাসিক ৫নং গল্লি এলাকার নাসির মল্লিক মিয়ার ছেলে ফারুক (২২), রুপালী আবাসিক এলাকার মোসলেম মিয়ার ছেলে সুমন (২১), একই থানার বাবুপাড়া এলাকার নুর ইসলাম মিয়ার ছেলে সিফাত (১৯), একই থানার সালেনগর এলাকার নজরুল ইসলামের ছেলে শুভ (২১), রুপালী নদীরপাড় মসজিদ এলাকার মানিক মিয়ার ছেলে সুমন (২০), সালেনগর এলাকার আব্দুল সালাম মিয়ার ছেলে সোহেল হোসেন (৩৪), বন্দর থানার চিতাশাল এলাকার স্বপন মন্ডলের ছেলে অভি মন্ডল (২১), বন্দর বাজার  সিরাজদ্দৌলা ক্লাব এলাকার মনিন্দ্র বর্মনের ছেলে মৃদুল (১৯) ও রুপালী আবাসিক এলাকার নুরুল ইসলামের ছেলে হৃদয় (৩৫)।

আটককৃতদের বুধবার (১ জুলাই) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (৩০ জুন) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করতে সক্ষম হয় পুলিশ।